খালেদাজিয়ার আত্মার মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত
মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে মরহুমা খালেদাজিয়ার আত্মার মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬ ঘটিকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর সহধর্মিণী বেগম খালেদা জিয়া মৃত্যু বরণ করেন। "ইন্না-লিল্লাহী অইন্নালিল্লাহি রাজিউন" তাঁর মৃত্যুতে জাতী আজ গভীর ভাবে শোকাহত, মহীয়সী এ নেত্রীর আত্মার মাগফেরাত কামনায় কেন্দ্রীয় ঘোষিত ৭ দিনের কর্মসূচি অনুযায়ী, মুকসুদপুর উপজেলা বিএনপির কার্যালয়ে খতমে কোরান ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, সেলিমুজ্জামান সেলিম এর রাজনৈতিক প্রতিনিধি ও বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মিন্টু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সেন্টু শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নাসির খান, ছাত্র নেতা আকিব মিয়া সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
No comments