শিরোনাম

পল্লবীতে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ


চ্যানেল টেন ডেস্ক :

রাজধানীর মিরপুরের পল্লবীতে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আন্দোলনরত শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

বুধবার (১৮ নভেম্বর) পল্লবী মেট্রোরেল স্টেশনের নিচে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের একপর্যায়ে পোশাকশ্রমিকরা আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেন। কিছুক্ষণ পরপর তারা আবার সড়কে এসে জড়ো হন এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। এ সময় পুলিশও তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় শ্রমিক ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।

No comments