শিরোনাম

রাজশাহীতে গ্রামীণ ব্যাংকের তিন কার্যালয়ে পেট্রোল বোমা হামলা


চ্যানেল টেন ডেস্ক:

রাজশাহী নগরের বনলতা আবাসিক এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের জোনাল অফিস, জোনাল অডিট অফিস ও বিভাগীয় প্রধান কার্যালয়ে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা এসব কার্যালয় লক্ষ্য করে হামলা চালায়।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হামলার সময় দুর্বৃত্তদের ধারণ করা একটি ভিডিওতে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়। পেট্রোল বোমা নিক্ষেপের পরপরই হামলাকারীরা মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

হামলার পর ব্যাংক কার্যালয়ের সামনের অংশে আগুন ধরে যায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। হামলাকারীদের শনাক্ত এবং আইনের আওতায় আনতে তদন্ত শুরু করেছে পুলিশ।

এ ঘটনায় জড়িতদের পরিচয় ও হামলার উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

No comments