রাজধানীর বসুন্ধরা থেকে আ.লীগ নেতা ও দর্শনার সাবেক মেয়র আটক
চ্যানেল টেন ডেস্ক :
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার সাবেক মেয়র মো. আতিয়ার রহমান হাবুকে (৫৫) আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর ৪টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে আটক করে গুলশান ডিবি পুলিশ।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, আতিয়ার রহমান হাবু দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গার দর্শনার স্থায়ী ঠিকানা ছেড়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নিজের বাসভবনে অবস্থান করছিলেন।
আতিয়ার রহমান হাবু দর্শনা ইসলাম বাজার এলাকার মৃত শামসুল ইসলামের ছেলে। তিনি দর্শনা পৌর আওয়ামী লীগের সহসভাপতি এবং দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গুলশান ডিবি পুলিশের উপ-পুলিশ কর্মকর্তা আ স ম আনোয়ার হোসেন খান তাঁর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

No comments