শিরোনাম

ছাত্রলীগের মিছিলের ভিডিওতে ‘লাইক’ ওসির, বললেন জানি না


চ্যানেল টেন ডেস্ক :

হবিগঞ্জের আজমিরীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলের একটি ভিডিওতে ‘লাইক’ রিঅ্যাক্ট দিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়দের অনেকে।

স্থানীয়দের প্রশ্ন, নিষিদ্ধ সংগঠনের তৎপরতা বন্ধে যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান নেওয়ার কথা, সেখানে থানার ওসির এমন প্রতিক্রিয়া কতটা দায়িত্বশীল? বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা চলছে।

এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এমনটি হওয়ার কথা না।’

তবে ভিডিওটিতে ওসির দেওয়া প্রতিক্রিয়া কীভাবে এসেছে, সে বিষয়ে তাঁর বক্তব্যে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

No comments