শিরোনাম

জামিন পেয়েই ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির


চ্যানেল টেন ডেস্কঃ

করে জামিন পান পরীমনি। মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের একটি মামলায় নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় বুধবার (৪ নভেম্বর) তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরদিন আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণের পর নতুন করে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

তবে আদালতের কার্যক্রম শেষে বের হওয়ার সময় অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরীমনির অভিযোগ, বের হওয়ার পথে কেউ তাকে ‘ব্যাড টাচ’ করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে এক সাংবাদিককে উদ্দেশ করে অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ সময় তার সঙ্গে থাকা ব্যক্তিগত নিরাপত্তাকর্মীরাও সংবাদকর্মীদের সঙ্গে সংঘাতে জড়ান বলে অভিযোগ রয়েছে। এতে কয়েকজন গণমাধ্যমকর্মীসহ একাধিক ব্যক্তি আহত হন।

No comments