বগুড়ায় শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল
চ্যানেল টেন ডেস্ক :
বগুড়ায় সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদল।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে বনানী গোলচত্বর প্রদক্ষিণ করে মহাসড়কের বিভিন্ন অংশ ঘুরে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়
সমাবেশে সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হীরার সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম সামিউল ইসলাম নাহিদ ও সদস্যসচিব সোহাগ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার।
বক্তব্যে সন্ধান সরকার সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন এবং সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। তিনি বলেন, গণতান্ত্রিক পরিবেশ সমুন্নত রাখা এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথে থেকে যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।
এ সময় কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ, রাফি, জাকিরুল, রাজু, আবু হাসান, সবুজ, নাঈম, জোবায়ের সুলতান, পারভেজ ও সাগর উপস্থিত ছিলেন।
এ ছাড়া জেলা ছাত্রদলের ১ নম্বর সদস্য রাহি হাসান, শহর ছাত্রদলের ১২ নম্বর ওয়ার্ড সভাপতি ফারহান, সাংগঠনিক সম্পাদক তামিম, ২১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্যসচিব ফারহানসহ কলেজ ছাত্রদলের বিভিন্ন বিভাগের আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সদস্যসচিব ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

No comments