শিরোনাম

বগুড়া বিশ্ববিদ্যালয়ের ১০ বিভাগে শিক্ষা কার্যক্রম শুরুর অনুমোদন ইউজিসির


বগুড়া প্রতিনিধি:

বগুড়া বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত ১০টি বিভাগে শিক্ষা কার্যক্রম পরিচালনার অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বিশ্ববিদ্যালয়টির ছয়টি অনুষদের অধীনে এসব বিভাগ চালুর অনুমোদন দেওয়া হয়েছে।

ইউজিসির ৮ নভেম্বর ২০২৬ তারিখের চিঠিতে এ অনুমোদনের বিষয়টি জানানো হয়।

অনুমোদিত বিভাগগুলোর মধ্যে প্রকৌশল অনুষদের চারটি বিভাগ রয়েছে। এগুলো হলো—কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এবং রোবোটিকস।

এ ছাড়া কলা অনুষদের অধীনে ইংরেজি, ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে ফিনটেক এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ চালুর অনুমোদন দেওয়া হয়েছে।

অন্যদিকে, কৃষিবিজ্ঞান অনুষদের অধীনে কৃষি, চিকিৎসা অনুষদের অধীনে নার্সিং ও মিডওয়াইফারি এবং প্রাণিবিজ্ঞান ও ভেটেরিনারি মেডিসিন অনুষদের অধীনে ভেটেরিনারি মেডিসিন বিভাগে শিক্ষা কার্যক্রম পরিচালনার অনুমোদন পেয়েছে বিশ্ববিদ্যালয়টি।

No comments