বগুড়ার গাবতলীতে পুলিশের অভিযানে, ২২ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার
বগুড়ার গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের কদমতলী সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত (১৬) জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টার দিকে বাগবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনস্পেক্টর মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নশিপুর ইউনিয়নের কদমতলী সিএনজি স্ট্যান্ডের উত্তর পাশ থেকে বড় ইতালি গ্রামের বাসিন্দা মোছা. ফারজানা আক্তার (৩০) নামের এক নারীকে আটক করা হয়।
পুলিশের দাবি, সন্দেহভাজন হিসেবে আটক করার পর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গাবতলী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, এলাকায় দীর্ঘদিন ধরে মাদক নিয়ে নানা অভিযোগের কথা শোনা গেলেও সাম্প্রতিক এই অভিযানে মাদক উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানান।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

No comments