শিরোনাম

তরুণ সমাজের জন্য কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতার পথ খুলে দেওয়া হবে: ইসলামী আন্দোলন প্রার্থী


চ্যানেল টেন ডেস্ক ঃ

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী হাজী মোঃ ইবরাহীম বলেন, নির্বাচিত হলে ঢাকা-৫ আসনের সমস্যা সমাধানে প্রতিটি ওয়ার্ডভিত্তিক একটি বাস্তবসম্মত ওয়ার্ড অ্যাকশন প্ল্যান গ্রহণ করে কাজ করা হবে। পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে জলাবদ্ধতা, গ্যাস সমস্যা, রাস্তাঘাট, ড্রেনেজ ও নাগরিক সুবিধার সংকট নিরসনে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হবে ।

তিনি আরও বলেন, তরুণ সমাজের জন্য উদ্যোক্তাবান্ধব পরিবেশ তৈরি করে কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতার পথ খুলে দেওয়া হবে

আজ (২ ফেব্রুয়ারী) সোমবার সকালে ঢাকা-৫ আসনের ৪৯ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে হাজী মোঃ ইবরাহীম এসব কথা বলে

গণসংযোগে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং পরিবর্তনের এই আহ্বানে ব্যাপক ইতিবাচক সাড়া দেন। এসময়ে হাজী মোঃ ইবরাহীম বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।

No comments