নীলফামারীতে শান্তি-শৃঙ্খলা উন্নয়নে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
নীলফামারীতে শান্তি-শৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে যুবসমাজের ভূমিকা তুলে ধরতে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে যুব উন্নয়ন অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা যুব ভবনের সম্মেলন কক্ষে “শান্তি-শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা” শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার আগে তারুণ্যের উৎসব উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ ও তরুণ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে যুবসমাজের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের সামাজিক অবক্ষয়, সহিংসতা ও অপরাধ প্রতিরোধে সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।
আলোচনা সভায় অংশগ্রহণকারীরা সামাজিক উন্নয়ন, দায়িত্বশীল নাগরিকত্ব এবং দেশের সার্বিক অগ্রগতিতে যুবসমাজের শক্তিশালী ভূমিকা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
No comments