শিরোনাম

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনারোধে অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ

 অপি মুন্সী,মাদারীপুর প্রতিনিধিঃ 

সোমবার দিনব্যাপী সদর উপজেলার ঘটকচর, মোস্তফাপুর, কলাবাড়িসহ বিভিন্ন স্থানে এই অভিযান চালায় মোস্তফাপুর হাইওয়ে থানা পুলিশের সদস্যরা। এ সময় অবৈধ ১২টি যানবাহন জব্দ ও ৪টি যানবাহনে ১০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ জানান, ঢাকা-বরিশাল মহাসড়কে চলাচল নিষিদ্ধ থাকলেও প্রতিদিনই মহাসড়ক দিয়ে চলাচল করছে ইজিবাইক, মাহিন্দ্রসহ তিন চাকার যানবাহন। এতে বাড়ছে দুর্ঘটনা। দুর্ঘট নারোধে অভিযান চালায় হাইওয়ে থানা পুলিশ। এ সময় ১২টি ইজিবাইক জ- ব্দ করা হয়। তিন ইজিবাইক চালককে ২৫০০ টাকা করে মোট ৭ হাজার ৫শ’ টাকা ও একটি প্রাইভেটকারের কাগজপত্র সঠিক না থাকায় ২৫০০ টাকা জরি- মানা আদায় করা হয। জনস্বার্থে নিয়মিত এই অভিযান পরিচালনার কথা জানায় হাইওয়ে পুলিশ। এছাড়া দুর্ঘটনারোধে যাত্রী ও চালককে সচেতন করা হচ্ছে বলেও জানান তিনি।

No comments