শিরোনাম

জুলাই হত্যা মামলার আসামির মনোনয়নও বৈধ ঘোষণা

 

চ্যানেল টেন  ডেস্ক ঃ
জুলাই আন্দোলনে ছাত্রহত্যা ও হত্যাচেষ্টার মামলার আসামির মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। জুলাই আন্দোলনে হত্যা মামলার ফেরারি আসামি হিসেবে এজাহারভুক্ত আসামির মনোনয়ন বৈধ ঘোষণা করায় হতবাক হয়েছেন এই আসনের অন্য প্রার্থীরা।

জানা গেছে জুলাই আন্দোলনে হত্যা মামলার ফেরারি আসামি হওয়া সত্ত্বেও মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা সৈয়দা নূরমহল আশরাফি।বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তা এ সিদ্ধান্ত দিলে স্বতন্ত্র প্রার্থীসহ একাধিক প্রতিদ্বন্দ্বী ক্ষোভ প্রকাশ করেন।

এছাড়া রামপুরা থানায় দায়ের করা আরেকটি মামলায়ও শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এজাহারনামীয় আসামি বলে জানা গেছে। মামলাটি দায়ের করা হয় ২০২৪ সালের ১৯ অক্টোবর। মামলাটির তদন্তকারী কর্মকর্তা র‍্যাব-৩, টিকাটুলির এসআই মোস্তাফিজুর রহমান। এ মামলায় তিনি ১২ নম্বর এজাহারনামীয় আসামি।মনোনয়ন বৈধ ঘোষণার পর ক্ষোভ প্রকাশ করে একাধিক স্বতন্ত্র প্রার্থী অভিযোগ করেন, গুরুতর ফৌজদারি মামলার এজাহারনামীয় ও ফেরারি আসামির মনোনয়ন বৈধ ঘোষণা করা নির্বাচনী আইন ও নৈতিকতার চরম লঙ্ঘন। এতে আসন্ন নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হচ্ছে বলেও তারা মন্তব্য করেন।এ বিষয়ে জানতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এনপিবি নিউজকে বলেন, ‘আমার কাছে নির্বাচন কমিশন থেকে পাওয়া নির্দেশিকা রয়েছে। সে অনুযায়ী আমরা তার মনোনয়ন বৈধ ঘোষণা করেছি।’

জুলাই আন্দোলনের হত্যা মামলার আসামি মামলা গোপণ করেছে এ তথ্য তাদের জানা আছে কি না জানতে চাইলে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক বলেন, ‘এমন তথ্য আমাদের কাছে নেই। আমরা নিয়ম-কানুন মেনেই বৈধ ঘোষণা করেছি।’

No comments