শিরোনাম

ফজলুর রহমানের হলফনামা : উত্তরায় স্ত্রীর দুই ফ্ল্যাটের দাম ২০ লাখ

 

চ্যানেল টেন ডেস্ক ঃ 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। নির্বাচন কমিশনে দাখিল করা তার হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরে তার স্ত্রীর নামে রয়েছে দুটি ফ্ল্যাট, যার মূল্য ২০ লাখ টাকা উল্লেখ করেছেন তিনি। এছাড়া সপরিবারে কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পদের মালিক এই জ্যেষ্ঠ আইনজীবী।

আয়ের উৎস ও বার্ষিক আয় হলফনামার তথ্য অনুযায়ী, ফজলুর রহমানের আয়ের প্রধান উৎস ওকালতি এবং বাড়ি ভাড়া। বাড়ি ও ফ্ল্যাট ভাড়া থেকে তার বার্ষিক আয় ৩ লাখ ২৪ হাজার টাকা। এছাড়া আইন পেশা থেকে বছরে ২ লাখ ১২ হাজার ৯০০ টাকা এবং ব্যাংক আমানত থেকে ১৩ হাজার ৩৬৬ টাকা আয় করেন তিনি। তবে তার সন্তানদের কোনো আয়ের তথ্য হলফনামায় উল্লেখ করা হয়নি।

স্থাবর সম্পদ : জমি ও ফ্ল্যাট স্থাবর সম্পদের ক্ষেত্রে প্রার্থীর চেয়ে তার স্ত্রী উম্মে কুলসুম বেগমের সম্পদের অর্জনকালীন মূল্য বেশি। রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরে তার স্ত্রীর নামে ২টি ফ্ল্যাট রয়েছে, যার অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে ২০ লাখ টাকা।


No comments