শিরোনাম

ভারপ্রাপ্ত অধ্যক্ষ না করায় কলেজে তালা দিলেন শিক্ষক

 

চ্যানেল টেন ডেস্ক ঃ

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ না করায় অফিসের মেন গেটে তালা দেওয়ার অভিযোগ এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে মেহেরপুরের গাংনী মহিলা ডিগ্রি কলেজে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে কলেজের অধ্যক্ষের মূল কার্যালয়ে তালা ঝুলতে দেখা যায়। অভিযুক্ত শিক্ষক হলেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বেদারুল ইসলাম। ভারপ্রাপ্ত অধ্যক্ষ হতে না পেরে ভারপ্রাপ্ত অধ্যক্ষের কক্ষের গেটে তালা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক আমিরুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

এ ঘটনায় কলেজে উত্তেজনার সৃষ্টিসহ শিক্ষকদের দুই পক্ষের মধ্য হাতাহাতির ঘটনাও ঘটে। পরে উপস্থিত শিক্ষকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এঘটনায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দেয়। পরে কম্পিউটার বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম তালা খুলে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।জানাগেছে, ২০২৫ সালের ৩০ ডিসেম্বর কলেজের অধ্যক্ষ খোরশেদ আলমের শেষ কার্যদিবস ছিলো। কলেজ ছুটি থাকায় ঐ মাসের ২২ তারিখ গভর্নিং বডির সভার সিদ্ধান্ত অনুযায়ী মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক আমিরুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। সে অনুযায়ি আমিরুল ইসলাম দ্বায়িত্বভার গ্রহন করেন। গতকাল সরকারী ছুটি থাকায় আজই প্রথম অধ্যক্ষের কক্ষে প্রবেশ করতে গেলেই তিনি দেখতে পান বাহিরে অন্য একটি তালা দেওয়া আছে।

No comments