শিরোনাম

সুইজারল্যান্ডে নববর্ষ উদযাপনের সময় বিস্ফোরণ, নিহত ৪০

 

চ্যানেল টেন ডেস্ক ঃ 

সুইজারল্যান্ডের বিলাসবহুল স্কি রিসোর্ট ক্রাঁ-মন্তানায় নববর্ষ উদযাপনের মাঝেই ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৪০ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অন্তত শতাধিক মানুষ। আহতদের একটি বড় অংশই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোরের দিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই পর্যটনকেন্দ্রে ‘লে কনস্টেলেশন’ নামের একটি বারে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে এটি বিস্ফোরণ বলে মনে হলেও পরে তদন্তকারীরা জানান, ঘটনাটি পরিকল্পিত কোনো হামলা নয়; বরং দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ডের দিকেই বেশি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত করা যায়নি।

ঘটনাস্থলে উপস্থিত দুই ফরাসি নাগরিক এমা ও আলবান স্থানীয় গণমাধ্যমে জানান, নিচতলার কাঠের ছাদের খুব কাছে আগুন দেখা যায় এবং মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্কের মধ্যে তারা সরু সিঁড়ি বেয়ে বের হতে সক্ষম হলেও এর পরপরই আগুন উপরের তলাতেও ছড়িয়ে পড়ে।ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, সুইস পুলিশের দেয়া হিসাব অনুযায়ী নিহতের সংখ্যা প্রায় ৪০ জন। স্থানীয় কৌঁসুলি বিআত্রিস পিলু জানিয়েছেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং আপাতত এটিকে একটি বড় অগ্নিকাণ্ড হিসেবেই বিবেচনা করা হচ্ছে, হামলার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

No comments