শিরোনাম

বাগেরহাটে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১৯

চ্যানেল টেন ডেস্কঃ

বাগেরহাটের শরণখোলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির অন্তত ১৯ জন নেতাকর্মী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নে ১নং সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষে জামায়াতে ইসলামীর সাব্বির, তরিকুল, সোবহান, নাজমা ও ফরিদাসহ মোট ১৫ জন আহত হন। অপরদিকে বিএনপির রফিকুল ও ছিদ্দিকসহ ৪ জন আহত হয়েছেন।

বাগেরহাটের জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা গোলাম মোঃ বাতেন বলেন, বাগেরহাটের শরণখোলায় একটু সংঘর্ষের ঘটনা ঘটেছে। আপ পুলিশ মামা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। এছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য আইনশৃঙ্কলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।

No comments