দোয়া মাহফিলের ঘোষণা দিলেন ছাত্রদল সভাপতি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সরকারিভাবে এখনও ফলাফল ঘোষণা না করা হলেও বিএনপিই যে আগামী সরকার গঠন করছে তা নিশ্চিতভাবেই বলা যায়। এদিকে এ বিজয় উপলক্ষে দোয়া মাহফিলের ঘোষণা দিয়েছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এ ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ব্যবধানে বিজয় অর্জন করেছে। জনগণের এই অভূতপূর্ব সমর্থন গণতন্ত্র ও জাতীয়তাবাদের পক্ষে এক সুস্পষ্ট ও ঐতিহাসিক রায়।
সাবেক সফল প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ প্রত্যাশায় আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আপনাদের উপস্থিতি কামনা করছি।

No comments