শিরোনাম

এসআরবি-১২ এর অভিযানে বগুড়া জেলার সদর থানাধীন চকসুত্রাপুর পশ্চিমপাড়া এলাকা হতে ৪৪ পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক।

 


প্রেস বিজ্ঞপ্তি

*_ সিপিএসসি বগুড়া, এসআরবি-১২ এর অভিযানে বগুড়া জেলার সদর থানাধীন চকসুত্রাপুর পশ্চিমপাড়া এলাকা হতে ৪৪ পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক।_*   

১। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে এসআরবি নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

   ২।           এরই ধারাবাহিকতায় এসআরবি-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বগুড়া জেলার সদর থানাধীন চকসুত্রাপুর পশ্চিম পাড়া চামড়াগুদাম এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ক্রয়/বিক্রয় করিতেছে। উক্ত তথ্যের ভিত্তিতে ১১ নভেম্বর ২০২৬ ইং তারিখ রাত্রি আনুমানিক ২৩.২০ ঘটিকার সময় এসআরবি-১২, সিপিএসসি বগুড়া এর একটি চৌকষ আভিযানিক দল ‘‘বগুড়া জেলার সদর থানাধীন চকসুত্রাপুর পশ্চিমপাড়া চামড়ারগুদাম মসজিদ মোড় এলাকায়” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ধৃত অভিযুক্তদ্বয় ১। মোঃ রাজু মন্ডল (৪৩), পিতা-মৃতঃ জহের আলী মন্ডল, মাতা-মোছাঃ আবেদা বেগম, সাং-চকসুত্রাপুর পশ্চিমপাড়া, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়া,  ২। মোঃ সোহেল রানা (৩৫), পিতা-মোঃ আব্দুল কুদ্দুস প্রামানিক, মাতা-মোছাঃ নাসিমা বেগম, সাং-বাইগুনি (দুর্গাহাটা ইউনিয়ন), থানা-গাবতলী, জেলা-বগুড়াদ্বয়কে ৪৪ পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আটক করতে সক্ষম হয় এবং মাদক ব্যবসার কাজে ব্যাবহৃত ০১টি রেজিঃ বিহীন পালসার মোটর সাইকেল, ০২টি মোবাইল ও ০২টি সিম  জব্দ করা হয় ।  

  

৩। জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 

 

এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে এসআরবি-১২ বদ্ধপরিকর।

এসআরবি-১২ কে তথ্য দিন- মাদকমুক্ত, বাংলাদেশ গঠনে অংশ নিন।

 


 



No comments