পদত্যাগ করলেন এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং
চ্যানেল টেন ডেস্কঃ
চীনের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহভাজন এক নারীর সঙ্গে হুয়াংয়ের সম্পর্কের তদন্ত চলার মধ্যে এ সিদ্ধান্ত এসেছে। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র জানিয়েছে, হুয়াংকে সরিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল এনভিডিয়ার পরিচালনা পর্ষদ।
এনভিডিয়ার অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন প্রতিষ্ঠানটির বর্তমান প্রধান অর্থ কর্মকর্তা কোলেট ক্রেস। তিনি প্রধান অর্থ কর্মকর্তার দায়িত্বও চালিয়ে যাবেন।
পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হার্ভে জোনস এক বিবৃতিতে বলেন, ‘কোলেট ও তার নেতৃত্বাধীন দলের ওপর পরিচালনা পর্ষণের পূর্ণ আস্থা রয়েছে। আমরা আশা করছি, প্রতিষ্ঠানের কার্যক্রম, গ্রাহকদের প্রতি অঙ্গীকার এবং পণ্য উন্নয়নের পরিকল্পনা কোনো বাধা ছাড়াই অব্যাহত থাকবে।’
পর্ষদ জানিয়েছে, স্থায়ী সিইও নিয়োগের জন্য তারা অনুসন্ধান চালাবে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানের ভেতরের ও বাইরের প্রার্থীদের বিবেচনায় নেওয়া হবে।
১৯৯৩ সালে জেনসেন হুয়াংয়ের সহপ্রতিষ্ঠাতা হিসেবে যাত্রা শুরু করে এনভিডিয়া। বিশ্বের শীর্ষস্থানীয় অনেক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠানের ব্যবহৃত শক্তিশালী সেমিকন্ডাক্টর চিপ নকশা ও তৈরির মাধ্যমে প্রতিষ্ঠানটি বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানিতে পরিণত হয়েছে।

No comments