শিরোনাম

ফেলে দেওয়া কলাগাছ-কচুরিপানায় লাখ টাকার স্বপ্ন, বিদেশে যাচ্ছে সুবর্ণচরের শংকরের সুতা


চ্যানেল টেন ডেস্কঃ

এক উদ্যোগে নতুন স্বপ্ন দেখছে এলাকার যুবকরা

শংকরের সফলতা দেখে এলাকার বেকার যুবকদের মধ্যেও নতুন কিছু করার আগ্রহ তৈরি হয়েছে। প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ তাঁর কারখানা দেখতে আসছেন। কেউ উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে জানছেন, আবার কেউ নিজেরাও এমন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছেন।

স্থানীয়দের মতে, সুবর্ণচরের মতো উপকূলীয় এলাকায় কলাগাছ ও কচুরিপানার সহজলভ্যতা রয়েছে। যথাযথ প্রশিক্ষণ, প্রযুক্তি, পুঁজি ও বাজারজাতকরণের সুযোগ নিশ্চিত করা গেলে এ ধরনের শিল্পের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। তবে সম্ভাবনাময় এই উদ্যোগকে আরও বড় পরিসরে ছড়িয়ে দিতে সরকারি পৃষ্ঠপোষকতা ও আর্থিক সহযোগিতা প্রয়োজন।

সহযোগিতার আশ্বাস যুব উন্নয়ন অধিদপ্তরের

এ বিষয়ে যুব উন্নয়ন কর্মকর্তা খুরশীদ আলম বলেন, ‘শংকর নামে একজন উদ্যোক্তা ইতোমধ্যে কলাগাছ ও কচুরিপানা থেকে সুতা তৈরির একটি প্রকল্প হাতে নিয়েছেন। তিনি বাণিজ্যিকভাবে নোয়াখালী, বগুড়া ও দিনাজপুরসহ বিভিন্ন জায়গায় এসব পণ্য বাজারজাত করছেন। যুব উন্নয়ন অধিদপ্তর এ ধরনের উদ্যমী যুবকদের পাশে সবসময় আছে এবং থাকবে।’

তিনি আরও বলেন, ‘আমি আশা করব, শংকর মজুমদার যেন আমাদের সঙ্গে যোগাযোগ করেন। বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান, বিশেষ করে গ্রামীণ ব্যাংক ও কর্মসংস্থান ব্যাংক থেকে কীভাবে তাঁকে আর্থিক সহযোগিতা দেওয়া যায়, সে বিষয়ে আমরা ইতোমধ্যে আলোচনা করেছি।’

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান বলেন, ‘চর আমানুল্লাহ ইউনিয়নের একজন তরুণ উদ্যোক্তা আমাদের পরিবেশে সহজলভ্য কচুরিপানা ও কলাগাছ থেকে সুতা তৈরির প্রযুক্তিগত উদ্যোগ গ্রহণ করেছেন। এটি অত্যন্ত আশাব্যঞ্জক একটি খবর।’ তিনি আরও বলেন, ‘এ ধরনের তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করা প্রয়োজন। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও সরকারি ব্যাংক, যারা বিনিয়োগ বা ঋণ দিতে আগ্রহী, তাদের সঙ্গে যোগাযোগ স্থাপনে আমরা প্রয়োজনীয় ভূমিকা রাখব।’

No comments