শিরোনাম

বগুড়ায় সাইবারটেক আইটি পার্ক’র বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

 


চ্যানেল টেন ডেস্কঃ

বগুড়া মহানগরীর সুরভী এ্যাপার্টমেন্ট, জহুরুল নগর লেন রেডিলাইট কমপ্লেক্সে ভবনে অবস্থিত সাইবার আইটি পার্ক লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নারী প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ ভাতা’র টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ভুক্তভোগি বিভিন্ন কোর্সের প্রশিক্ষণার্থীরা তাদের দাবি প্রশিক্ষণ ভাতা পাওয়ার জন্য বগুড়া জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন।

আবেদনে উল্লেখ করা হয়, বগুড়া সাইবার টেক আইটি পার্ক নামে প্রতিষ্ঠান থেকে গত ২০২৫ সালের ডিসেম্বর মাস থেকে শুরু হওয়া ৩ মাস ব্যাপি বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে

 তারা অংশ গ্রহণ করেন। SICIP এর BWCCI এর আওতায় 'গ্রাফিক ডিজাইন এন্ড এন্টার প্রেনারসিপ ডেভেলপমেন্ট" লেভেল ২ ও ৩ এর কোর্সটি তারা সম্পন্ন করেন এবং  সবাই কম্পিটেন্ট হয়েছেন। ওই প্রশিক্ষণ কোর্স’র তারা দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণার্থী ছিলেন।

প্রশিক্ষণে ভর্তির সময় তাদেরকে বলা হয়েছিল কোর্স শেষের ৩ মাসের মধ্যে তাদেরকে আনুমানিক ১৬ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। কিন্তু তাদের প্রশিক্ষণ শেষ হওয়ায় ৮ মাস অতিবাহিত হলেও তারা প্রশিক্ষণ ভাতা’র কোন টাকা পাননি। এদিকে প্রশিক্ষণ সমাপ্ত হওয়ার ৫ থেকে ৬ মাস পরও তাদের ভাতা’র কোন টাকা না পেয়ে খোঁজ নিয়ে জানতে পারেন প্রশিক্ষণ কোর্সের প্রথম ব্যাচও টাকা পায়নি। পরে তারা অভিযোগ করার হুমকী দিলে প্রথম ব্যাচকে ৬ হাজার থেকে ৭ হাজার টাকা করে দেয়। 

এ ছাড়াও তাদেরকে শিক্ষকতার প্রলোভন  দিয়ে ধৈর্য ধারণ করতে বলে।

তবে প্রশিক্ষণার্থীরা টাকা পাচ্ছেন না কেন এ বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ প্রথমে বলেন, টাকা পাওয়া, না পাওয়া আমাদের হাতে নেই। এর কিছু দিন পর বলেন ডকুমেন্টস এ ভুল হয়েছে। এসব ভূল ডকুমেন্টস ঠিক করার অযুহাত দেখিয়ে কিছু শিক্ষার্থীর কাছ থেকে ৫শ থেকে ১ হাজার টাকা করে নেয়। তাদের ব্যাচ থেকে ৩ থেকে ৪ বার বিকাশ নাম্বার নেয় আর জানায় ৬ হাজার থেকে ৮ হাজার টাকা করে দিবেন, এক্ষেত্রে তারা শতকরা ৫০ ভাগ টাকা কেটে নিবে। আবার কিছুদিন পর বলেন প্রথম ব্যাচ পায়নি তাই তোমরাও পাওনি। পরে তারা প্রতিষ্ঠানে যত বার যান নতুন নতুন অজুহাত দেখিয়ে বলে টাকা সরাসরি তোমাদের বিকাশে ঢুকবে SICIP থেকে। সরাসরি টাকা বিকাশে ঢুকলে আপনারা কেটে নিবেন কিভাবে এমন প্রশ্নের উত্তর তারা দিতে পারে না। আবার প্রতিবাদ করতে চাইলে টাকা কম দেওয়ার ভয় দেখায়। SICIP এর ওয়েবসাইটের নাম্বার গুলোতে যোগাযোগ করা যাচ্ছে না। 

এ অবস্থায় তারা তদন্ত করে তাদের প্রাপ্য প্রশিক্ষণ ভাতা’র টাকা প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার জেলা প্রশাসককে অনুরোধ জানান।

No comments