ইরানে আরও ধ্বংসযজ্ঞের হুমকি ট্রাম্পের
চ্যানেল টেন ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, 'প্রয়োজনে ইরানের বাকি অংশও ধ্বংস করে দিতে চাই। পরিস্থিতি বিবেচনায় তিনি কি সিদ্ধান্ত নিবেন তা শিঘ্রই জানা যাবে বলেও জানান তিনি।'
এদিকে ইরানকে ধ্বংসের হুমকির সমালোচনা করেছেন মার্কিন কংগ্রেস সদস্যরা। তাদের একজনের মতে, যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত এখন আর শুধু ট্রাম্পের হাতে নেই; অর্থ বরাদ্দের ক্ষমতা কাজে লাগিয়ে কংগ্রেসও এ যুদ্ধের অবসান ঘটাতে পারে। এছাড়া ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য ও সাবেক একজন আর্মি রেঞ্জারও ‘এই যুদ্ধের অবসান ঘটাতেই হবে’ বলে মন্তব্য করেছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (৫ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ইরানে সম্ভাব্য হামলা নিয়ে কথা বলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর ইরানের নিজেকে পুনর্গঠনে ২৫ বছর সময় লাগবে বলে তার ধারণা। তিনি বলেন, ‘সম্ভব হলে আমি দেশটির বাকি অংশ ধ্বংস করতে চাই না। কিন্তু হয়তো আমাকে তা করতে হবে। খুব শিগগিরই আপনারা জানতে পারবেন।’
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এদিন আরও কিছু মন্তব্য করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আট মাসের বেশি সময় ধরে ইরানের সঙ্গে যুদ্ধে জড়িত যুক্তরাষ্ট্র এখন দেশটিতে ‘যা কিছু নিয়ন্ত্রণে নিতে চেয়েছিল, সবই’ নিয়ন্ত্রণ করছে। তিনি বলেন, ‘আমরা আরও এগোব কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেব।’

No comments