সাংবাদিক অমিত হাসানের বাড়িতে হামলা-ভাঙচুর, নারীসহ আহত ৪
চ্যানেল টেন ডেস্কঃ
রাজবাড়ীর পাংশায় যুগান্তর মাল্টিমিডিয়ার ইনচার্জ অমিত হাসান রবিনের গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় তার বাবা-মা, বোন ও ভাবিকে মারধর করেছে দুর্বৃত্তরা। এতে চারজন গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আহতরা হলেন- সাংবাদিক অমিত হাসান রবিনের বাবা গোলাম মোস্তফা লুলু বিশ্বাস, মা ডলি আক্তার, বোন ঐশি আক্তার ও ভাবি শাহানা খাতুন।
পরিবারের অভিযোগ, স্থানীয় বিএনপি নেতা পরিচয় দেওয়া আবদার জেলের নেতৃত্বে তার ছেলে তুর্কি, হৃদয়সহ ২০ থেকে ৩০ জনের একটি দল ওই বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা পরিবারের সদস্যদের বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করার ভয় দেখায়। পাশাপাশি বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার হুমকিও দেয়। পরে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে পরিবারের সদস্যদের মারধর করে তারা।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা বাড়ির টেলিভিশন, ফ্রিজসহ বিভিন্ন আসবাব ভাঙচুর করে। হামলার পর বাড়ির বাইরে গিয়ে ফাঁকা গুলিও ছোড়ে দুর্বৃত্তরা

No comments