শিরোনাম

মাদারীপুরে শাজাহান খানের পেট্রোল পাম্পে হেলমেটধারীদের হামলা-ভাঙচুর


চ্যানেল টেন ডেস্ক :

মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের মালিকানাধীন সার্বিক ফিলিং স্টেশনে হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল হেলমেটধারী দুর্বৃত্ত। এ সময় পাম্পের অফিস ও সার্বিক বাস ডিপোর নিরাপত্তাকক্ষ ভাঙচুর করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে সদর উপজেলার খাগদী এলাকার সার্বিক ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও পাম্পের শ্রমিকরা জানান, রাত ১০টার দিকে হেলমেট পরা একদল যুবক হঠাৎ পাম্পে এসে হামলা চালায়। তারা সার্বিক ফিলিং স্টেশনের অফিস ও বাস ডিপোর নিরাপত্তাকক্ষে ভাঙচুর করে। পরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া এবং জেলা পুলিশের কর্মকর্তারা। তবে হামলার সময় সার্বিক পরিবহনের ডিপোতে কোনো বাস ছিল না। এর আগেই সেখান থেকে বাসগুলো সরিয়ে নেওয়া হয়েছিল।

No comments