শিরোনাম

নভেম্বরের প্রথম দিনেই রেমিট্যান্স এলো ২২ কোটি ডলার

 


চ্যানেল টেন ডেস্কঃ

রেমিট্যান্স এসেছে ২৮৭ কোটি ৪০ লাখ (২.৮৭৪ বিলিয়ন) ডলার। গত বছরের অক্টোবর মাসে এসেছিল ২৫৬ কোটি ৪০ লাখ ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে অক্টোবর মাসে প্রবাসী আয় বেড়েছে ১২ দশমিক ১ শতাংশ।

অক্টোবরের শেষ তিন দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২১ কোটি ৮০ লাখ ডলার। মাসজুড়ে প্রবাসী আয়ের এ প্রবাহ অব্যাহত থাকায় রেমিট্যান্সে ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ১৬৮ কোটি ৭০ লাখ (১১.৬৮৭ বিলিয়ন) ডলার। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ১৯ কোটি ২০ লাখ (১০.১৯২ বিলিয়ন) ডলার। এ হিসাবে অর্থবছরের প্রথম চার মাসে রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ৭ শতাংশ

No comments