দ্রুত নির্বাচনী এলাকায় যেতে বিএনপির এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর
চ্যানেল টেন ডেস্ক :
প্রত্যেক সংসদ সদস্যকে দ্রুত নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির সভাপতি তারেক রহমান।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠক সূত্রে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিএনপির সংসদীয় দলের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দলীয় সংসদ সদস্যদের প্রতি এ নির্দেশনা দেন সরকারপ্রধান তারেক রহমান।
জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা তারেক রহমান। এতে বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশ নেন।

No comments