শিরোনাম

জাতীয় ঐক্যের সংলাপ শুরু, প্রথম দিনেই বৈঠকে এনসিপি


চ্যানেল টেন ডেস্ক :

জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে তার আহ্বানে সাড়া দিয়ে সংলাপের প্রথম দিন সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে বৈঠকে বসছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে থাকছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত নাশকতার ঘটনায় জাতীয় সংসদে কঠোর হুঁশিয়ারি উচ্চারণের পাশাপাশি জাতীয় ঐক্যের আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে সংসদ অধিবেশনের সমাপনী দিনে বিরোধীদলীয় নেতার সঙ্গে একান্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরবর্তী সময়ে ১১টি রাজনৈতিক দলও নিজেদের মধ্যে পৃথক বৈঠক করে।

এসব ঘটনার ধারাবাহিকতায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ থেকে আনুষ্ঠানিক সংলাপ শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এসব আলোচনায় গুরুত্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

No comments