এনসিপি নেতার বিরুদ্ধে আসামি ছিনতাইয়ের চেষ্টায় পুলিশের ওপর হামলার অভিযোগ
চ্যানেল টেন ডেস্ক :
বিস্ফোরক মামলার এক আসামিকে ছিনিয়ে নিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানায় হামলা ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মী ও আসামির স্বজনদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।
রোববার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার মোগড়া বাজার এলাকা থেকে বিস্ফোরক মামলার আসামি ছায়েব আলীকে গ্রেপ্তার করে আখাউড়া থানা পুলিশের একটি দল। ছায়েব আলী সাবেক আওয়ামী লীগ নেতা। বর্তমানে তিনি আখাউড়া উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ছায়েব আলীকে গ্রেপ্তারের পর থানায় নিয়ে যাওয়ার পথে তার সমর্থকেরা পুলিশের ওপর হামলা চালান। পরে উপজেলা এনসিপির নেতাকর্মী ও ছায়েব আলীর পরিবারের সদস্যরা থানায় গিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে অন্তত সাত পুলিশ সদস্য আহত হন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিস্ফোরক মামলার আসামি ছায়েব আলীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার সময় তার লোকজন পুলিশের ওপর হামলা চালায়। পরে থানায় ঢুকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় সংঘর্ষ ও ধস্তাধস্তিতে অন্তত সাত পুলিশ সদস্য আহত হন।
ওসি আরও জানান, গ্রেপ্তার ছায়েব আলীকে ওই রাতেই ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
.webp)
No comments