ডাকসু নেতা মুসাদ্দিকের পৈতৃক বাড়িতে আগুন ও ভাঙচুর
চ্যানেল টেন ডেস্ক :
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গোপালগঞ্জের পৈতৃক বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একাধিক স্ট্যাটাসে এসব অভিযোগ করেন মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।
একটি স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আমার গোপালগঞ্জের পৈতৃক বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটতরাজ চালিয়েছে লীগের সন্ত্রাসীরা।’
অন্য একটি স্ট্যাটাসে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান নিয়েও মন্তব্য করেন তিনি। সেখানে তিনি লেখেন, আওয়ামী লীগের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়েছেন। বিএনপির দলদাস আখ্যা দিয়ে উপাচার্যের সমালোচনা করে তিনি দাবি করেন, উপাচার্য চলে গেলেও শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান ধরে রেখেছেন।
স্ট্যাটাসে মুসাদ্দিক আরও দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এরই মধ্যে আওয়ামী লীগপন্থীদের একটি দলকে প্রতিহত করেছেন। এ সময় শিক্ষার্থীদের সাহসিকতার প্রশংসা করে তাঁদের প্রতি সংহতি জানান তিনি।
তবে পৈতৃক বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার বিস্তারিত এবং ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।
.jpeg)
No comments