শিরোনাম

গোপালগঞ্জে সংসদ সদস্যের বাড়িতে আগুন, টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুর


চ্যানেল টেন ডেস্ক :

গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

এদিকে, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে লাঠিসোঁটা নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় থানার কয়েকটি স্থানে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিক্ষোভকারীরা পুলিশের বাধা উপেক্ষা করে থানার ভেতরে প্রবেশ করেন। পরে সেখানে ভাঙচুর চালিয়ে গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার বিস্তারিত তথ্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে।

No comments