শিরোনাম

করাইল বস্তিতে ইউনিসেফের বর্জ্যপানি শোধনাগার পরিদর্শন করলেন গণপূর্ত প্রতিমন্ত্রী

 


চ্যানেল টেন ডেস্কঃ

প্রতিমন্ত্রী বলেন, রাজধানীর ঘনবসতিপূর্ণ বস্তি এলাকায় নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন এবং কার্যকর বর্জ্যপানি ব্যবস্থাপনা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অপরিকল্পিত বর্জ্যপানি নিষ্কাশন পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। এ ধরনের আধুনিক শোধনাগার স্থাপন নগরীর পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং বসবাসের উপযোগী পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি প্রকল্পটির কার্যকারিতা ও স্থায়িত্ব নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শোধনাগারের নিয়মিত রক্ষণাবেক্ষণ, যথাযথ পরিচালনা এবং স্থানীয় জনগোষ্ঠীর জন্য এর সুফল নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

প্রতিমন্ত্রী বলেন, টেকসই নগরায়ণ নিশ্চিত করতে শুধু অবকাঠামো নির্মাণই যথেষ্ট নয়; বরং নিরাপদ পানি, পয়ঃনিষ্কাশন ও পরিবেশসম্মত বর্জ্য ব্যবস্থাপনাকে নগর উন্নয়ন পরিকল্পনার অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করতে হবে।

এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, ইউনিসেফের প্রতিনিধি এবং প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


No comments