শিরোনাম

তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নানা কর্মসূচি


বগুড়া প্রতিনিধি

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল, পথশিশুদের মাঝে পোশাক বিতরণ এবং মূক ও বধির শিক্ষার্থীদের মাঝে রান্না করা খাবার পরিবেশন করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন।

শুক্রবার (২০ নভেম্বর) দিনব্যাপী এসব কর্মসূচি পালন করা হয়।

বাদ জুমা বগুড়া মহানগর বিএনপির উদ্যোগে নগরীর সব ওয়ার্ডে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোসহ মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়। এ ছাড়া ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও খুনের শিকার নেতাকর্মীদের জন্য দোয়া করা হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর পরিবারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনি, সিনিয়র সহসভাপতি মো. মশিউর রহমান শামীম, সাংগঠনিক সম্পাদক মো. সোলায়মান আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান তুহিন, জহুরুল ইসলাম ডালু, সাবেক কাউন্সিলর রোস্তম আলী, মাহবুবর রহমান লুলকা, এনামুল হক সুমনসহ মহানগর বিএনপি ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।

এ সময় ২০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল খালেকের সুস্থতা কামনায়ও দোয়া করা হয়।

অন্যদিকে, জন্মদিন উপলক্ষে বগুড়ায় পথশিশুদের মাঝে পোশাক বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া জেলা শাখা। তবে কর্মসূচির স্থান ও এতে অংশগ্রহণকারীদের বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

এ ছাড়া বগুড়া জেলা যুবদলের উদ্যোগে শহরের কলোনি মূক ও বধির বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে রান্না করা খাবার পরিবেশন করা হয়।

খাবার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেন সোহাগ, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ সুজন, যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম, রাশেদুল কবির রাশেদ ও মিল্লাত হোসেন, সহসাংগঠনিক সম্পাদক আহসান হাবিব সেলিম, আল আমিন শানু, কামাল হোসেন, মামুনুর রশিদ মামুন, সাজু আহম্মেদ রবি, মিনহাজুল ইসলাম তুহিন, সাব্বির আহম্মেদ, জিতু, খায়রুল, রহমত ও কামরুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন বগুড়া শহর যুবদলের সাধারণ সম্পাদক আদিল সাহরিয়ার গৌর্কি, সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিবলু এবং সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাসসহ জেলা ও শহর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

No comments