শিরোনাম

ইতালির তিন শতাধিক স্কুলে বোমা হামলার হুমকি, নিরাপত্তা তৎপরতা জোরদার


চ্যানেল টেন ডেস্কঃ

রাজধানী রোমসহ বিভিন্ন শহরের শিক্ষাপ্রতিষ্ঠানে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। কোথাও কোথাও শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ থেকে সরিয়ে নিরাপদ স্থানে নেওয়া হয়।

হঠাৎ এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন হয়ে পড়েন অনেক অভিভাবক। সন্তানদের নিরাপত্তার খোঁজ নিতে স্কুলের সামনে ভিড় করেন কেউ কেউ।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে ই-মেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি পাঠানো হয়। এসব বার্তায় স্কুল ভবনে বিস্ফোরক থাকার দাবি করা হয়। বিষয়টি জানার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুলিশকে অবহিত করে এবং নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে।

No comments