৮০ লাখের ঘুষ দাবি, প্রথম কিস্তির এক লাখ নেওয়ার সময় আটক সরকারি কর্মকর্তা
চ্যানেল টেন ডেস্কঃ
দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে ঘুষের প্রথম কিস্তি হিসেবে এক লাখ টাকা গ্রহণের সময় মোহাম্মদ আসাদুল ইসলাম নামের ওই সরকারি কর্মকর্তাকে হাতেনাতে আটক করা হয়।
মঙ্গলবার দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অবসরপ্রাপ্ত সৈনিক মনিরুল ইসলাম ঢাকার লালবাগ থানার চর-কামরাঙ্গী মৌজায় বিভিন্ন দাগে মোট ২৮২ শতাংশ জমির মালিকদের কাছ থেকে নিবন্ধিত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি গ্রহণ করেন। এর মাধ্যমে জমির মালিকদের পক্ষে কাজ করার আইনি ক্ষমতা পান তিনি।
ওই জমির সীমানা নির্ধারণ, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন জমির সীমানা পৃথক করা এবং জমির নকশা তৈরির জন্য গত ২৭ এপ্রিল ঢাকা জেলা প্রশাসকের কাছে আবেদন করেন মনিরুল ইসলাম।

No comments