শিরোনাম

এনামুল হক নতুনের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ

আহসান হাবিব শিবলু, গাবতলী প্রতিনিধিঃ

বগুড়ার গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের তরনীহাটে বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বালিয়াদিঘী ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম ভূধন।

এ সময় উপস্থিত ছিলেন বালিয়াদিঘী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান রোকন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, বিএনপি নেতা রফিকুল ইসলাম, তিতু মন্ডল ও জাহাঙ্গীর আলম।

এ ছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ কে এম তৌরাত হোসেন পাইলট, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউল করিম রিবন, সদস্যসচিব শহিদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক নোমান বাবু, ইউপি সদস্য রোকেয়া বেগম, ববিতা বেগম, তবিবর রহমান ও জহুরুল ইসলামসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মসূচিতে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের চলাচলের সুবিধার্থে হুইলচেয়ার বিতরণ করা হয়।

No comments