শিরোনাম

দুমকিতে ফ্যামেলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন

জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ

দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের প্রধান শর্ত হলো প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মৌলিক ধারণ করে সরকারি পর্যায়ে নানা কল্যানমুখী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে পটুয়াখালী দুমকি উপজেলায় 'ফ্যামেলি কার্ড 'কার্যক্রমের সূচনা করা হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে সুবিধাভোগী পরিবার নির্বাচন এবং সঠিক তথ্য সংগ্রহের উদ্দেশ্যে একটি অবহিতকরন সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

১২ অক্টোবর (সোমবার),বেলা ২,টা উপজেলা পরিষদ মিলনায়তন,দুমকি, পটুয়াখালী। সমাজ কল্যাণ মন্ত্রণালযের অধীনে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা প্রশাসন এর উপজেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

প্রধান অতিথি, আবদুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোঃ অলিউল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা (ফ্যামেলি কার্ডের লক্ষ্য, উদ্দেশ্য এবং তথ্য সংগ্রহের সার্বিক প্রক্রিয়া ব্যাখ্যা করেন)।

অন্যান্য অতিথি : স্হানীয় সাংবাদিকবৃন্দ, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং এলাকাভিওিক সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাজের অবহেলিত প্রান্তিক পিছিয়ে পড়া পরিবারগুলোকে সুনির্দিষ্ট সহায়তার মাধ্যমে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে তোলা এই প্রকল্পের মূল লক্ষ্য। 

ভূল ও অসত্য তথ্য এড়িয়ে সঠিক তথ্য অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত অভাবী ও যোগ্য পরিবারসমুহকে সনাক্তকরন এবং তাদের তালিকাভুক্ত করা প্রকল্পটির সফলতা এবং জবাবদিহিতা নিশ্চিত করনে স্বচ্ছতা রক্ষা করা অত্যন্ত জরুরি। সংবাদ সম্মেলনে জানানো হয় যে, প্রকৃত সুবিধাভোগীদের সনাক্তকরন ও সঠিকতথ্য সংগ্রহের জন্য গণমাধ্যমকর্মীদের সহমর্মিতা ও বস্তুনিষ্ঠ সহযোগিতা একান্ত প্রয়োজন। 

সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার দিনই সরাসরি মাঠপর্যায়ে কাজের শুভসূচনা ঘটে। দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে ফ্যামেলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। 

"পরিবারই উন্নয়নের মূল একক"-এই লক্ষ্য বাস্তবায়নে ফ্যামেলি কার্ড একটি সময়োপযোগী উদ্যোগ স্বচ্ছ ও সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের তালিকাভুক্ত করা গেলে এটি প্রান্তিক এলাকার দারিদ্র্য বিমোচনে কার্যকর ভুমিকা রাখবে।

No comments