২ নং হরিদেবপুর ইউনিয়নে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মফিজল ইসলাম (জর্দা)
আসাদুজ্জামান টিটু, রংপুরঃরংপুর সদর উপজেলার ২ নং হরিদেবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মফিজল ইসলাম (জর্দা) গতকাল মঙ্গলবার ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, মণ্ডপের সার্বিক খোঁজখবর নেন এবং তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।
বক্তব্যে তিনি বলেন, "পূজায় কেউ কোনো প্রকার বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তাকে তাৎক্ষণিক পুলিশের হাতে সোপর্দ করবেন।" একই সাথে তিনি বিগত নির্বাচনে তাঁর 'টেলিফোন' প্রতীকের কথা স্মরণ করিয়ে দিয়ে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

No comments