শিরোনাম

দৌলতদিয়া যৌনপল্লীতে আবারও দুর্বৃত্তের হামলা, নিহত ১ যৌনকর্মী

চ্যানেল টেন ডেস্কঃ

আবারও দুর্বৃত্তের হামলার ঘটনা ঘটেছে। এতে হাসি নামের এক যৌনকর্মী নিহত হওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম হাসি নামে ওই যৌনকর্মীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এর মাত্র একদিন আগে, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে একই যৌনপল্লীতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত সোনিয়া আক্তার (৩০) নামে এক যৌনকর্মী। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সোনিয়া দৌলতদিয়া যৌনপল্লীর বাড়িওয়ালা তোফাজ্জল হোসেন তপুর বাড়ির ভাড়াটিয়া ছিলেন।

এ ঘটনায় গত ৬ সেপ্টেম্বর বাড়িওয়ালা তোফাজ্জল হোসেন তপু বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে ওসি মো. সফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে থানা পুলিশের পাশাপাশি ক্রাইমসিন টিম কাজ করছে। কীভাবে ওই যৌনকর্মীর মৃত্যু হয়েছে এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এক দিনের ব্যবধানে একই যৌনপল্লীতে আরেক যৌনকর্মীর মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।

No comments