বিয়ে না করলে আ*ত্ম*হ*ত্যা*র হুমকি বাড়ি থেকে পালিয়েছে প্রেমিক ও তার পরিবার
জয়পুরহাটের ক্ষেতলালে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবীতে অবস্থান নিয়েছেন এক সন্তানের জননী। গত বৃহস্পতিবার রাত ১০টা থেকে উপজেলার মামুদপুর ইউনিয়নের মিনি গাড়ি পূর্বপাড়া গ্রামে প্রেমিক সিয়ামের বাড়িতে অবস্থান করছেন মোছাঃ সাবিনা ইয়াসমিন নামের ওই গৃহবধূ। তাঁর দাবী, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সিয়াম তাঁর সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে। এখন তাঁকে বিয়ে না করে অন্যত্র বিয়ের প্রস্তুতি ও বিয়ে করে নেওয়ায় তিনি প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন।
এ ঘটনায় প্রেমিক সিয়াম ও তাঁর পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে অন্যত্র চলে গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। এদিকে ওই গৃহবধূ ঘোষণা দিয়েছেন,মোঃ সিয়াম তাঁকে বিয়ে না করলে তিনি আ*ত্ম*হ*ত্যা করবে।
আজ শুক্রবার সকাল ১০ টার সময় মোঃ সিয়ামের বাড়ির সামনে অবস্থান নিয়েছেন মোছাঃ সাবিনা ইয়াসমিন।
বিয়ে দাবীতে অনশনে বসা মোছাঃ সাবিনা ইয়াসমিন উপজেলার মামুদপুর ইউনিয়নের মিনি গাড়ি গ্রামের শফিকুলের স্ত্রী বলে জানা গেছে৷
স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ সিয়াম হিন্দা এলাকার আব্দুল লতিবের ছেলে। মামুদপুর ইউনিয়নের মিনিগাড়ি গ্রামে মরহুম মোজা ব্যাপারীর নাতনি তাঁর নানার বাড়িতে বসবাস করেন। প্রতিবেশী সূত্রে তাঁদের মধ্যে পরিচয়ের পর গত প্রায় ২ বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে দাবী করা হচ্ছে।
মোছাঃ সাবিনা ইয়াসমিনের দাবী, তিনি প্রায় সাড়ে ৬ বছর ধরে স্বামী মোঃ শফিকুল ইসলামের সঙ্গে সংসার করছেন। তাঁদের ৪ বছরের একটি শিশু কন্যা আছে। তাঁর স্বামী একটি এনজিওতে চাকরি করেন।
ভুক্তভোগী মোছাঃ সাবিনা বলেন, বিয়ের আশ্বাস দিয়ে সিয়াম আমার সঙ্গে সম্পর্ক করেছে। একপর্যায়ে সে আমার ঘরেও আসা-যাওয়া করত। একদিন আমার প্রতিবেশী ভুট্টুম তাকে ঘরে দেখে ফেলেন৷ তখন সিয়াম আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে সেখান থেকে চলে যায়। এরপরও সে আমাকে বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক বজায় রাখে। তিনি আরও বলেন, হঠাৎ জানতে পারি, সিয়াম অন্য একটি মেয়েকে বিয়ে করতে ধাওয়াপাড়া কাপাসটিকরি গ্রামের প্রবাসী সদরুল আলমের মেয়ের বাড়িতে গেছে। এ খবর পেয়ে গত বৃহস্পতিবার রাত ১০ টার সময় আমি সিয়ামের বাড়িতে এসে অবস্থান নিয়েছি। সিয়াম না আসা পর্যন্ত, আমি এখান থেকে যাব না। বিয়ে না করলে আমি আ*ত্ম*হ*ত্যা করব।
তবে মোছাঃ সাবিনা ইয়াসমিনের এসব অভিযোগের বিষয়ে মোঃ সিয়ামের বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় বিএনপি নেতা সাকিলুর রহমান তালুকদার বলেন, বিষয়টি নিয়ে থানা পুলিশ ও স্থানীয় ইউপি সদস্যের সঙ্গে কথা হয়েছে। স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা সম্ভব হচ্ছে না৷
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুক্তারুল আলম বলেন, ঘটনাটি শুনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। স্থানীয়ভাবে সমাধান না হলে, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

No comments