শিরোনাম

বনানীতে ডা'কাতির প্রস্তুতিকালে র‍্যাব সদস্যসহ গ্রে'প্তা'র ৫

চ্যানেল টেন ডেস্কঃ

জধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে এক র‍্যাব সদস্যসহ পাঁচজনকে বিদেশি অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার সকালে বনানী ‘এ’ ব্লকের ৪ নম্বর রোডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. মাসুদ রানা র‍্যাব সদর দপ্তরের ডগ স্কোয়াডে কর্মরত। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, ওয়াকিটকি, পুলিশের মনোগ্রামযুক্ত হ্যান্ডকাফ ও একটি হাইয়েস মাইক্রোবাস জব্দ করা হয়।

ডিবি জানায়, আসামিদের বিরুদ্ধে বনানী থানায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যদিকে ঘটনাটি তদন্তে একজন মেজরের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করেছে র‍্যাব কর্তৃপক্ষ।

No comments