বগুড়ার সারিয়াকান্দিতে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ, মাদক ব্যবসায়ী আটক
মোঃ আব্দুর রহিম রিফাত, বগুড়া প্রতিনিধিঃ
সারিয়াকান্দিতে নিয়মিত মাদকবিরোধী অভিযানে ৩০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ সুলতান প্রাং (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে সারিয়াকান্দি থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানের অংশ হিসেবে সারিয়াকান্দি থানার একটি অভিযানিক দল হাটফুলবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৩০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সুলতান প্রাংকে আটক করা হয়। তিনি সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী উত্তরপাড়া গ্রামের মোঃ নুরু প্রাংয়ের ছেলে।
পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে, যেগুলো বিজ্ঞ আদালতে বিচারাধীন। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে বিধি অনুযায়ী তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সারিয়াকান্দি থানা পুলিশ জানায়, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি, ছিনতাই, ডাকাতি, জুয়া ও অন্যান্য অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, সাধারণ মানুষের কাছ থেকে পাওয়া অপরাধসংক্রান্ত তথ্যের গোপনীয়তা রক্ষা করা হবে।

No comments