বগুড়ায় জুলাই হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় জুলাই বিপ্লব-সংক্রান্ত মামলায় মো. রাশেদ আলী ওরফে খোকা মিয়া (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে সদর উপজেলার দশটিকা সরকারপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাশেদ আলী সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি দশটিকা সরকারপাড়া এলাকার মৃত আহমদ আলীর ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, জুলাই বিপ্লব-সংক্রান্ত সদর থানায় দায়ের করা একটি মামলার এজাহারনামীয় আসামি রাশেদ আলী। শুক্রবার রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তারের পর বগুড়া সদর থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

No comments