শিরোনাম

বগুড়ায় ১২০ গ্রাম গাঁজাসহ ৪ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়া মহানগরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের সামনে থেকে ১২০ গ্রাম গাঁজাসহ ৪ জন গ্রেফতার। 

গ্রেফতারকৃত আসামীরা হলো, মোঃ রুহুল (২২), পিতা মৃত আফাজ উদ্দিন সাং-পানিতলা থানা-গোবিন্দগঞ্জ জেলা-গাইবান্ধা। মোঃ রোকন (৩৬), পিতা মোঃ রবা সাং কাগইল থানা-গাবতলী-বগুড়া। মোঃ বাছেদ মন্ডল (৩৮) পিতা মৃত আফসার মন্ডল সাং শিববাটি। মোঃ সিয়াম (১৯), পিতা সাত্তার সাং জয়পুরপাড়া-বগুড়া

আজ বুধবার (২৯ জুলাই) ডিএনসি, বগুড়ার 'ক' সার্কেলের একটি আভিযানিক টিম বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লক্ষণ চন্দ্র দাস, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহজালাল, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমদ, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আজাদ হোসেনের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে বগুড়া মহানগরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের সামনে থেকে ৪ জন আসামীকে ১২০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১নং আসামীকে ১৫ দিনের বিনাশ্রম করাদন্ড ও ২০ টাকা অর্থদন্ড প্রদান করেন, ২নং আসামীকে ১৫ দিনের বিনাশ্রম করাদন্ড ও ৫০ টাকা অর্থদন্ড প্রদান করেন, ৩নং আসামীকে ৩ মাসের বিনাশ্রম করাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করেন, ৪নং আসামীকে ৩ দিনের বিনাশ্রম করাদন্ড ও ৫০ টাকা অর্থদন্ড প্রদান করেন।

No comments