শিরোনাম

বগুড়ায় ইয়াবাসহ ছাত্রদলের সাবেক নেতা আটক

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুর উপজেলার মোস্তাইল বাজার এলাকা থেকে ১০ পিস ইয়াবাসহ গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শান্ত বাবু ওরফে সনি (২২) এবং তার সহযোগী নুরুল আমিনকে (৩৪) আটক করেছে শাজাহানপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) শাজাহানপুর থানার একটি অভিযানে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, শাজাহানপুর থানার মামলা নং-১৪, তারিখ ১০/০৭/২০২৬। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় দায়ের করা হয়েছে। 

আটক শান্ত বাবু ওরফে সনি গাবতলী উপজেলার বাগবাড়ি সরকারপাড়া গ্রামের মোসলেম সরকারের ছেলে। অপর আটক নুরুল আমিন ধুনট উপজেলার বেড়েরবাড়ি গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে।

পুলিশের দাবি, তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটক দুই আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।”

No comments