শিরোনাম

বগুড়ায় শিক্ষকদের গাফিলতিতে এইচএসসি পরীক্ষা থেকে বঞ্চিত জিহাদ, প্রশ্নের মুখে কলেজ কর্তৃপক্ষ

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার গাবতলী উপজেলার দূর্গাহাটা ডিগ্রি কলেজের শিক্ষকদের গাফিলতির অভিযোগে এইচএসসি পরীক্ষার প্রথম দিনই পরীক্ষা দিতে পারেনি জিহাদ নামে এক শিক্ষার্থী। ঘটনাটি ঘটে শুক্রবার (৩ জুলাই)।

অভিযোগ, তার এডমিট কার্ডে নাম, রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বরসহ গুরুত্বপূর্ণ তথ্য ভুল থাকায় পরীক্ষাকেন্দ্র থেকে শিক্ষার্থী জিহাদকে ফিরিয়ে দেওয়া হয়।

ভুক্তভোগী শিক্ষার্থীর দাবি, সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করার পরও কলেজ কর্তৃপক্ষের ভুলে তার এডমিট কার্ডে একাধিক তথ্য ভুল আসে। বিষয়টি জানিয়ে কলেজে যোগাযোগ করলে কর্তৃপক্ষ নিজেদের দায় স্বীকার না করে তাকে শিক্ষা বোর্ডে যোগাযোগ করার পরামর্শ দেয়।

একটি শিক্ষকদের ভুলের কারণে একজন পরীক্ষার্থীর একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা মিস হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তার পরিবার ও স্থানীয়রা। তাদের প্রশ্ন, একটি প্রতিষ্ঠানের অবহেলার দায় কেন একজন শিক্ষার্থী বহন করবে?

এ বিষয়ে দূর্গাহাটা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জুয়েল ইসলামের বক্তব্য জানতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। দ্রুত বিষয়টির সুষ্ঠু তদন্ত করে শিক্ষার্থীর ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

No comments