শিরোনাম

বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ৪০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

মোঃ আব্দুর রহিম রিফাত, বগুড়া প্রতিনিধিঃ

বগুড়া শহরের চকসূত্রাপুর চামড়া গুদাম এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ মোছা. বেদেনা আক্তার (৩৪) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল চকসূত্রাপুর এলাকার সোহাগ সরকারের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ওই বাড়ির ভাড়াটিয়া বেদেনা আক্তারের দেহ তল্লাশি ও হেফাজতে থাকা মালামাল থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

No comments