শিরোনাম

গৃহবধূকে হত্যার পর ঝুলিয়ে রাখার অভিযোগ

চ্যানেল টেন ডেস্কঃ

সাভারের আমিনবাজারে এক গৃহবধূকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে

শুক্রবার (৩ জুলাই) দুপুরে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন আমিনবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির হোসেন।

এর আগে বৃহস্পতিবার (২ জুলাই) রাতে সাভার থানাধীন আমিনবাজার ইউনিয়নের বড়দেশী গ্রামের হাজীনগর মহল্লায় মদিনা ভিলা নামক একটি তিনতলা ভবনের ভাড়া বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূর নাম শারমিন আক্তার লিজা (৩৬)।

সাভারের আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির হোসেন বলেন, ‘বৃহস্পতিবার রাত ৮টার দিকে আমিনবাজার ইউনিয়নের বড়দেশী গ্রামের হাজীনগর মহল্লার মদিনা ভিলার তিনতলা ভবনের ভাড়াবাসা থেকে নিহত শারমিন আক্তার লিজার বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়।

তিন বছর আগে তার স্বামীর সঙ্গে ডিভোর্স হয়েছে এবং বর্তমানে তিনি ওই কক্ষে নিজের মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন। তবে ঘটনার সময় তার মেয়ে বাইরে ছিল।’

তিনি আরো বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে ওই গৃহবধূকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে বিষয়টি তদন্ত করার পাশাপাশি হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

No comments