শিরোনাম

বগুড়ায় ৫৮ পিস ইয়াবাসহ নগদ ১৫ হাজার টাকা উদ্ধার : গ্রেফতার ১

মোঃ আব্দুর রহিম রিফাত, বগুড়া প্রতিনিধিঃ

বগুড়া সদর উপজেলার সেউজগাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৫৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২)। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি পুরাতন স্মার্টফোন, একটি সিমকার্ড এবং নগদ ১৫ হাজার টাকা জব্দ করা হয়।

র‍্যাব-১২ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৪ জুলাই) রাত প্রায় ৮টা ১০ মিনিটে সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল সদর থানার সেউজগাড়ী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে আতাইল এলাকার বাসিন্দা মো. রায়হান আলী (৩৭)-কে ৫৮ পিস ইয়াবাসহ আটক করা হয়।

আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন, সিমকার্ড এবং নগদ অর্থ জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১২ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও আরও জোরালোভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

No comments