বগুড়ার নন্দীগ্রামে মাদকবিরোধী অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ২
বগুড়ার নন্দীগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়
মঙ্গলবার (২৩ জুন) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া কার্যালয়ের ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন আরার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়
অভিযানকালে ২০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন নন্দীগ্রাম উপজেলার কলেজপাড়া এলাকার মৃত নূরুল ইসলামের ছেলে মো. ইমরান শেখ বিপ্লব (৪০) এবং ঠাকুরগাঁও জেলার কাজীপাড়া এলাকার মো. আফতাব উদ্দিনের ছেলে মো. রাজিব (২১)
পরে ভ্রাম্যমাণ আদালতে আসামিদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

No comments